বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রধানমন্ত্রীর দেয়া কম্পিউটারটি পেয়ে অত্যন্ত খুশি কুমিল্লার শাকিল

বাঁচার আকুতি জানিয়ে একটু সাহায্য-সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নম্বরে এসএমএস করেন কুমিল্লা নগরীর মোগলটুলির বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল। গত ৭ ডিসেম্বর পাঠানো এসএমএসটি প্রধানমন্ত্রীর নজরে পড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে কুমিল্লার জেলা প্রশাসক ওই তরুণের হাতে গতকাল ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকা দামের একটি কম্পিউটার তুলে দেন।
শাকিল কুমিল্লা নগরীর মোগলটুলির বাসিন্দা আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লার সদর উপজেলার পাথুরীপাড়া।
শাহাদাত হোসেন শাকিল বাসসকে জানান, কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করেন তিনি। দীর্ঘদিন চেষ্টা করেও একটি কম্পিউটার কেনার টাকা জোগাড় করতে না পেরে সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ওই নম্বরে তিনি এসএমএস পাঠান। গত ৭ ডিসেম্বর এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শাকিলকে ফোন করা হয়। এর একদিন পরই তার খোঁজ-খবর নেওয়া হয় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার তার হাতে তুলে দেওয়া হয়। কম্পিউটার পেয়ে শাকিল বাসসকে বলেন, আমাদের কোনও ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। আমি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে অত্যন্ত খুশি। দোয়া করি তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাসসকে বলেন, এই তরুণ তার পরিবারের জীবন নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তার এই এসএমএসটি। ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সরকারি ফোন নম্বরে তিনি এই এসএমএস করেন। দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন শাকিলকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। আমাদের তিনি জানান, গ্রাফিক্স ডিজাইনসহ কম্পিউটারের অনেক কাজ জানেন। তার দাবি ছিল যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে পরিবারসহ ভালো থাকবেন।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনে করি, এই সহায়তায় পরিবারসহ শাকিল ভালো থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com