সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

চাঁদপুরে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু

??????????????????????

দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম রাকিব (২৪)। রাকিব পঞ্চগড় জেলা সদরের খলাপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার রাজু নামে এক ঠিকাদারের অধীনে কাজ করেছিলেন রাকিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের লাইনে মেরামতের কাজ করেছিলেন রাকিব। এ সময় হঠাৎ বিদ্যুতের লাইন চালু হলে ঘটনাস্থলে বিদ্যুতায়িত হয়ে মারা যান শ্রমিক রাকিব।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com