সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি–প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি। জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি। ক্ষমতাটা এখন জনতার হাতে যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও যথেষ্ট সচল হয়েছে এবং মানুষ তার সুফল পাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিজয়ের মাসের মধ্যেই আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাটা অনুমোদন করে দেবো। যাতে ২০২১ সাল থেকেই এটার বাস্তবায়নের কাজ করতে পারি। কারণ আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাও শেষ হয়ে যাবে। কাজেই তারপরে সাথে সাথেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের কাজ শুরু করতে পারি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না। হত্যা ক্যু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল। মিলিটারি ডিটেকটররা ক্ষমতায় এসেছে একের পর এক বা ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দি ছিল। যেকারণে উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকে না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com