রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

এক কাতলের দাম ৪৬ হাজার টাকা

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা জানান, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টার সময় দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন গুরুদেব হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতল মাছটি ধরা পড়ে।

পরে আড়তে ডাকের মাধ্যমে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ৫৫০ টাকা কিনে নিয়ে ১৭শ’ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯শত টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, পদ্মার পানি কমে যাওয়া ও ইলিশ রক্ষায় সফল অভিযানের কারণে এখন পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মধ্যেই বড় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। এতে জেলেরাও খুব খুশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com