সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নলতা শরীফে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৪৭ তম জন্মবার্ষিকী

edf

প্রভাষক মো.মনিরুজ্জামান (মহসিন), নলতা শরীফ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতার পাক রওজা শরীফ প্রাঙ্গণে বিশিষ্ট শিক্ষাবিদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, সমাজ সংস্কারক, মুসলিম রেঁনেসার অগ্রদূত, অসাম্প্রদায়িক চিন্তাধারার অধিকারী, শতাধিক গ্রন্থের প্রণেতা, সাহিত্যিক,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যের কারিগর, দার্শনিক, ‘স্রষ্টার এবাদত ও  সৃষ্টের সেবা’ এ মহান ব্রতকে সামনে রেখে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফি-সাধক, সুলতানুল আউলিয়া কুতুবুল আকতার গওছে জামান আরেফিন বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬,২৭,২৮ মাঘ ও ৯,১০,১১ ফেব্রুয়ারি রোজ মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ২৮ ডিসেম্বর সোমবার বেলা ১১ টা হতে নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে এবং মিশন কর্মকর্তা আলহাজ্জ আবুল ফজল শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্জ মো.এনামুল হক খোকন। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে  ৫৭ তম ওরছ শরীফ সফল করার জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মুফতি মাওলানা মো.আবু সাঈদ রংপুরী, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রয়াত সাধারণ সম্পাদক আলহাজ্জ আব্দুল মজিদ এর একমাত্র পুত্র এবং ঢাকা অাহ্ছানিয়া মিশনের হেল্থ ও ওয়াস সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো:মালেকুজ্জামান, মিশনের কর্মকর্তা আলহাজ্জ মো. সাইদুর রহমান শিক্ষক, নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম অালহাজ্জ মাওলানা মো: আশরাফুল ইসলাম আজিজী প্রমূখ।
এছাড়া পরামর্শ সভায় আরো উপস্থিত ছিলেন নলতা পাক রওজা শরীফের ভারপ্রাপ্ত খাদেম আলহাজ্জ মো.আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্জ মো. মুজিবর রহমান, জেলা পরিষদ সদস্য এড. এস এম আসাদুর রহমান সেলিম, কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্জ মো.ইউনুছ, মো.আনোয়ারুল হক, আলহাজ্জ রবিউল হক,শফিকুল হুদা, মো.শফিকুল আনোয়ার রঞ্জু, আলহাজ্জ মো.রফিকুল ইসলাম বাচ্চু, আলহাজ্জ একরামুল রেজা,  আলহাজ্জ মো.আনিছুজ্জামান খোকন, আলহাজ্জ মো.মনিরুজ্জামান মনি,চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, নওয়াপাড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্জ রেজাউল করীম,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ আবু দাউদ, আলহাজ্জ হাফেজ শামছুল হুদা, আলহাজ্জ নিয়ামত আলী খান, আলহাজ্জ আকদাছ হোসেন মন্টু, অধ্যক্ষ তোফায়েল আহমেদ, সরদার আমজাদ হোসেন, উপাধ্যক্ষ আব্দুর রহমান, প্রভাষক ও সংবাদকর্মী মো.মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক মো.মনিরুল ইসলাম, মো.আবু তালেব, আলহাজ্জ গোলাম মুকতাদির, আলহাজ্জ রেজাউল ইসলাম, আনিছুর রহমান,আলহাজ্জ আরশাদ আলী মোল্লা, বদরুল আহ্ছান বাবু, সংবাদকর্মী মো.রফিকুল ইসলাম, আলহাজ্জ জাহাঙ্গীর হোসেন, নূর হোসেন সহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখা মিশনের কর্মকর্তা, শিক্ষক, সংবাদকর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবি তথা নানা শ্রেণি-পেশার আমন্ত্রিত প্রায় ৫ হাজার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতি সহ বক্তাগণ বিগত সময়ের ওরছ শরীফ উদযাপন কমিটির আহবায়ক ও সদ্য প্রয়াত নলতা পাক রওজা শরীফের সর্বজন শ্রদ্ধেয় খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ এর অবদানের কথা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনার মধ্যে আসন্ন ৫৭ তম বার্ষিক ওরছ শরীফে যার যার অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com