সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বোয়ালমারী পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনের জন্য বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে সেলিম রেজা লিপন নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়া বিএনপি প্রার্থী আ. শুকুর শেখ ধানের শীষ এবং আ’লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধা জগ প্রতীক পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ১১হাজার ৩৯৬ জন।

প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম আজমল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব মো.আব্দুর রহীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com