সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট বন্ধ

বুধবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিমান মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

যুক্তরাজ্যে নতুন করোনার সংক্রমণ যেন বাংলাদেশে না ছড়ায় এ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম।

তিনি বলেন, “যুক্তরাজ্যে নতুন করোনার ধরণ পাওয়া গেছে তা বাংলাদেশে আছে কি না, এখনও আমরা নিশ্চিত নই। কিন্তু ফ্লাইট যেহেতু চলছে, সেহেতু আসার আশঙ্কা থেকে যায়। এ কারণে আমরা বিমান মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করতে বলেছি।“

বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন যাতে কঠোরভাবে মানা হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com