সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন।
নিহতরা হলেন পিকআপের হেলপার ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার গড়পাড়া গ্রামের কুদ্দুসের ছেলে শহিদুল ইসলাম (২২) ও বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার মথুড়াপুর গ্রামের এনামুল হকের ছেলে বায়েজিদ বোস্তামী (২০)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার এলেঙ্গায় দ্রুতগতির উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে একটি ট্রাককে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিকআপ হেলপার শহিদুল ও এনামুল মারা যান। গুরুতর আহত হন পিকআপের চালক। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে।