রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছে

পাবনা জেলা মোটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সব বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাসচালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না, এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা।

তিনি আরো জানান, ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিন দিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com