সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
খুলনায় নতুন মোটরসাইকেল না পেয়ে একসআই’র ছেলে আত্মহত্যা এ করেছেন। ২৬ বছর বয়সী নিহত এই যুবকের নাম নাহিদ হাসান সোহাগ। তারা বাবা আনোয়ার হোসেন জেলার খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।
থার্টি ফার্স্ট নাইটে মহানগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতি এলাকার ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন সোহাগ। ১ জানুয়ারি, শুক্রবার সকালে আরংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি কাজী রেজাউল করিম জানান, সোহাগ তার বাবার কাছে নতুন মোটরসাইকেল চেয়েছিল। সেটা না পাওয়ার কারণে সোহাগ আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হচ্ছে। সোহাগের বাবা আনোয়ার হোসেন নগরীর পথের বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন বলেও জানিয়েছেন তিনি।