সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

কার্গো জিম্মি করে জলদস্যুদের চাঁদা দাবি

কক্সবাজারের লবণ ব্যবসায়ী মশিউর রহমান রাজন জানান, শুক্রবার বিকেলে সাড় ৭ হাজার মণ লবণ নিয়ে কক্সবাজার সদরের ইসলামপুর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল এমভি জয়নাল নামের কার্গো-ট্রলারটি। ৭ মাল্লাসহ ট্রলারটি চকরিয়ার বদরখালী পার হওয়ার সময় জালাল নামের একটি জলদস্যু গ্রুপ চাঁদার দাবিতে জিম্মি করে।

এরপর লবণ ব্যবসায়ী মসিউর রহমান বিষয়টি শনিবার সকালে ৯৯৯ কে জানান। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন বলে তাকে জানিয়েছেন।

ট্রলারের আরেক মাঝি আব্দুর রহিম জানান, জলদস্যু গ্রুপটি তাদেরকে বদরখালীর ১ নম্বর ব্লকের গোদার গুনা এলাকায় জিম্মি করে রেখেছে।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, আমরা এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি এখনো। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com