সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

অমিতাভের ভূমিকায় পঙ্কজ, শাহরুখের জায়গায় নওয়াজ, নেটফ্লিক্সের ভাবনায় ‘কভি খুশি কভি গম’

এক দিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকি মিশরের মরুভূমিতে ট্রান্সপ্যারেন্ট শার্ট পরে নায়িকার সঙ্গে ‘সুরাজ হুয়া মধ্যম’ গানে রোম্যান্স করছেন। অন্য দিকে, পঙ্কজ ত্রিপাঠী স্যুট বুট টাই পরে বিজনেস টাইকুন হয়ে নেমে আসছেন চপার থেকে।

বেশির ভাগ ছবিতে সব সময় গালিগালাজ, খুন খারাপি করা বাহুবলী ডনের চরিত্রে অভিনয় দেখতে অভ্যস্ত এই দুই ‘অন্য ধারা’র অভিনেতাকে একেবারে কর্ণ জোহরীয় ধাঁচে ফেলতেই একটু অদ্ভুত লাগল তো?

নাহ, এটা নিউ ইয়ার পার্টির হ্যাং ওভারের ফলে দেখা দিবাস্বপ্ন নয়! স্বয়ং নেটফ্লিক্স ইন্ডিয়া এক্কেবারে অন্য রকম ‘কভি খুশি কভি গাম’-এর পোস্টার শেয়ার করল তাঁদের ইনস্টাগ্রাম পেজে। যশবর্ধন রায়চন্দ অর্থাৎ অমিতাভ বচ্চনের ভূমিকায় দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠীকে, নন্দিনী রায়চন্দ অর্থাৎ জয়া বচ্চনের ভূমিকায় দেখা যাছে নীনা গুপ্তকে। তাঁদের বড় ছেলে রাহুলের চরিত্রে দেখা যাচ্ছে নওয়াজউদ্দিনকে এবং কাজলের জায়গায় রাধিকা আপ্তে। বিক্রান্ত মাসি হয়ে উঠেছেন রোহন রায়চন্দ অর্থাৎ হৃতিক রোশন এবং মিথিলা পালকর হয়েছেন ‘পু’ করিনা কপূর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com