রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

অভিবাসী এবং কর্মী ভিসার নিষেধাজ্ঞার মেয়াদ মার্চ পর্যন্ত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার কারণে অনেক ‘গ্রিন কার্ড’ আবেদনকারী এবং অস্থায়ী কর্মী দেশটিতে যেতে পারছেন না।

করোনার কারণে এপ্রিল এবং জুনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখন নতুন বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হল।

নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার অপেক্ষায় থাকা জো বাইডেন এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি দায়িত্ব নেবেন ২০ জানুয়ারি। তখন আবার নিষেধাজ্ঞা উঠিয়ে দেবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম নাম যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত দেশটিতে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২ কোটি মানুষ বেকার হয়ে পড়েছে।

অক্টোবরে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত বিদেশি শ্রমিকদের ওপর দেওয়া ট্রাম্পের এ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছিল। এ সময় তারা জানায় এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ব্যবসাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে দেশটির নবম সার্কিট কোর্ট অব আপিলে আবেদন করেছে। যেখানে আগামী ১৯ জানুয়ারি এ নিয়ে যুক্তিতর্ক হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com