রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

পূর্বাচলে আড়াই মাস পর শুরু হচ্ছে বাণিজ্য মেলা

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২১) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছে। তবে গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মেলার স্থায়ী কেন্দ্র রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়ার কথা থাকলেও, তা হয়নি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য মেলা রাজধানীর শেরে বাংলা নগরের পরিবর্তে এবার পূর্বাচলে অনুষ্ঠিত হবে। এজন্য মেলার প্রাঙ্গণ সাজানো হচ্ছে। আশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই বাণিজ্য মেলার কেন্দ্র চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়া হবে।

জানা গেছে, করোনা মহামারিতে বাণিজ্য মেলায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। গত ১৩ ডিসেম্বর ইপিবির বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) মেলা উদ্বোধন করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠাবে ইপিবি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com