সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ফের খুন আফগান সাংবাদিক

আবার এক সাংবাদিককে হত্যা করা হল আফগানিস্তানে। বিসমিল্লা আদিল আয়মাক নামের এই সাংবাদিককে ঘোর প্রদেশের পুশতা গজ়ক এলাকায় রাস্তার উপরে চলন্ত গাড়িতে গুলি চালিয়ে হত্যা করে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এখনও পর্যন্ত কেউ এই খুনের দায় নেয়নি। আফগান তালিবানের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই হামলায় তাদের কোনও হাত নেই।

আফগানিস্তানে গত কয়েক মাস ধরে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপরে লাগাতার হামলা হচ্ছে। নিহতদের তালিকায় সাম্প্রতিকতম নাম আফগান রেডিয়ো সদা-ই-ঘোরের আঞ্চলিক শাখার প্রধান এই তরুণ সাংবাদিক। এলাকায় মানবাধিকার কর্মী হিসেবেও নানা কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, মাসখানেক আগেও আদিলের উপরে হামলা হয়েছিল। তবে সে যাত্রা প্রাণে বেঁচে যান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com