সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

সচিন-লতার ফোন, দাদার জন্য প্রার্থনা বিরাটদেরও

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়া মাত্রই সারা দেশে উদ্বেগ তৈরি হয়। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা শুরু হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনা করার পাশাপাশি অনেকে ফোনও করতে থাকেন সৌরভের ঘনিষ্ঠদের। সচিন তেন্ডুলকর ফোন করেন তাঁর প্রিয় সতীর্থকে নিয়ে উদ্বিগ্ন হয়ে। ওয়ান ডে ক্রিকেটে দু’জনের ওপেনিং জুটি এক সময়ে বিশ্বকে শাসন করেছে। টেস্ট ক্রিকেটেও বহু দিন এক সঙ্গে খেলেছেন তাঁরা। অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে সচিন-সৌরভ পরস্পরকে চেনেন। তাই সৌরভের অ্যাঞ্জিয়োপ্লাস্টি হচ্ছে শুনেই চিন্তিত হয়ে পড়েন সচিন। প্রিয় ‘দাদি’ কিছুটা সুস্থ বোধ করার পরেই ফোন করেন সচিন। সৌরভের স্ত্রী ডোনার সঙ্গেও তাঁর কথা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com