রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে দুইটি ইটভাটাকে দু’লাখ ৪০ হাজার টাকা জরিমানা

জেলার বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীরহাট এলাকায় ও সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় আজ দুইটি ইটভাটাকে মোট দুইলাখ চল্লিশহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার বিকাল ৪টায় নির্বাহি ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বেগমগঞ্জ উপজেলার ছমির মুন্সীর হাট এলাকায় অনিবন্ধিত ইটভাটা দিগন্ত ব্রিকস ফিল্ডকে নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপনের অপরাধে একলাখ টাকা এবং সেনবাগ উপজেলার ফতেহপুর এলাকায় মেঘনা ব্রিকস ফিল্ডকে একলাখ চল্লিশ হাজার টাকা সহ মোট দুইলাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এছাড়া কয়লার চুল্লির মুখে পানি দিয়ে স্প্রে করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com