বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নতুন বছরের প্রাক্কালে হোয়াটসঅ্যাপে ১৪০ কোটি কলের রেকর্ড

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ২০১৯ সালে একই সময়ের তুলনায় হোয়াটসঅ্যাপের এই ভয়েস ও ভিডিয়ো কলের সংখ্যা ৫০ শতাংশ বেশি। সম্প্রতি হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক এমন তালিকা প্রকাশ করে এমন তথ্য জানিয়েছে। গেল বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী ভয়েস ও ভিডিয়ো কলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং ডিজিটাল যোগাযোগের দিকে ঝুঁকেছে। সে জন্য হোয়াটসঅ্যাপও গ্রুপ কলিং সীমা বাড়িয়েছে।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২০১৯ সালে নতুন বছরের প্রাক্কালে ২০ বিলিয়ন বার্তা প্রদান করা হয়েছিল, যার মধ্যে ১২ বিলিয়ন করা হয়েছিল শুধু ভারত থেকে। দেশটিতে ৪০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। ভয়েস ও ভিডিয়ো কল ছাড়াও সরাসরি সম্প্রচার বৃদ্ধি পেয়েছে ২০২০ সালে। এবার নতুন বছরের আগের দিন ফেসবুক ও ইনস্টাগ্রামে ৫৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী সরাসরি সম্প্রচার ফিচারে যুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com