শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

স্ফুলিঙ্গ’ প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’

গত ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর টানা শুটিং শেষে বন্ধ হলো ক্যামেরা।

এ নিয়ে তৌকীর আহমেদ বলেন, ‘টানা কাজ করে স্ফুলিঙ্গের শুটিং শেষ করা হয়েছে। তবে কিছু প্যাসওয়ার্ক বাকি রয়েছে। ডাবিং ও এডিটিংয়ে মাঝেই সে কাজগুলো করে ফেলবো।’

টানা ২৩ দিনে শুটিং শেষ করতে সিনেমাটির আর্টিস্টসহ সবাই দারুন সহযোগিতা করেছেন বলে জানান এ নির্মাতা। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তৌকীর আহমেদের এবারের সিনেমা একটি ব্যান্ড দলকে নিয়ে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এ সিনেমাতে। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

সিনেমার গল্প প্রসঙ্গে তৌকীর জানান, মুক্তিযুদ্ধ এবং তারুণ্যে সৃজনশীলতার সম্পর্ক নিয়ে সিনেমাটি এগিয়ে যাবে। ব্যান্ড সংগীতের মধ্য দিয়ে সম্পর্কের, সৃষ্টির ও বিপ্লবের নানা রূপ ফুটে উঠবে এতে। পাশাপাশি দায়িত্ববোধের স্পৃহাও তুলে ধরা হবে।

সিনেমাটির চারটি কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন- রওনক হাসান, পরীমনি ও শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এছাড়া আরও অভিনয় করেছেন- আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ। মার্চে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা কথা জানিয়েছেন পরিচালক।

‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com