সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের কোটবাড়ী গ্রামের জালাল মোল্লার ছেলে মিজানুর রহমান মোল্লা (২২) ও একই গ্রামের নুরুল মোল্লার ছেলে মাহমুদুল হাসান মধু (২৪)।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বরের ঘটনা। বান্ধবীদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী ইউনিয়নের কোটবাড়ী গ্রামের গাউছ নপ্তির দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে বাবেয়া আক্তার রিয়া। পরে ওইদিন সন্ধ্যায় বাড়ির পাশের একটি বাগান থেকে রক্তাক্ত অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এরপর ২৮ নভেম্বর নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে অপহরণের পর হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তির সহয়তায় প্রথমে মাহমুদুল হাসান মধুকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে গ্রেফতার হয় অপর আসামি মিজানুর রহমান মোল্লা।
পরে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি অপহরণের পর ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে মধু ও মিজানের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন সদর থানার উপপরিদর্শক (এসআই) ফায়কুজ্জামান।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্ক শেষে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোসা. দিলরুবা সুলতানা আসামিদের ফাঁসির আদেশ দেন।
নিহত রিয়ার বাবা গাউছ নপ্তি বলেন, নিষ্পাপ ৮ বছরের শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুজনকেই ফাঁসি দেওয়া হয়েছে এতে আমরা খুশি। এই ফাঁসি কার্যকর হলে অন্য মানুষ এমন অপরাধমূলক কাজ করতে সাহস পাবে না।
মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোসলেম আলী আকন জানান, এই রায়ের ফলে সমাজে নারী নির্যাতন ও অন্য অপরাধ অনেকাংশে কমে আসবে। এই রায়ে আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করে দ্রত কার্যকরের দাবি জানান মোসলেম আলী আকন।