বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু

ভূমি জরিটোরে ডিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় জোনাল সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম।

সিতারা বেগম বলেন, ডিজিটাল ভূমি জরিপের ফলে খুব সহজেই জমির মালিকগণ খাজনা-খারিজসহ সকল তথ্য সংগ্রহ করতে পারবেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার তামান্না নাসরিন উর্মী, নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোছা. রনী খাতুন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁঞয়া। জরিপ কার্যক্রমে চারজন সার্ভেয়ার এবং তাদের সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে কাজ করবেন।

রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসের তত্ত্বাবধানে নাটোর সদর উপজেলা প্রশাসন, নাটোর সেটেলমেন্ট অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস ওই কার্যক্রমে সহায়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com