রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

মোংলা বন্দর অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে : নৌ প্রতিমন্ত্রী

মোংলা বন্দরকে আরো কার্যকর বন্দর হিসেবে গড়ে তুলতে এবার বন্দরের ইনার বারেও ড্রেজিং করা হচ্ছে। বুধবার মোংলা বন্দরের সভা কক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইনার বারে ড্রেজিং সমাপ্ত হলে পণ্য পরিবহন খরচ সাশ্রয় হবে। মোংলা বন্দরে জাহাজের সংখ্যা অনেক বাড়বে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নসহ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে।

মোংলা বন্দরের জেটিতে স্বাভাবিক জোয়ারের সহায়তায় ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেল করার লক্ষ্যে বন্দর চ্যানেলের ইনার বারে ৮ দশমিক ৫০ মিটার গভীরতায় ড্রেজিং করা হবে। এর আগে নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয় মোংলা বন্দরের নতুন চ্যানেলের ড্রেজিং কাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়ানসু হাইহং কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কর্পোরেশনের প্রতিনিধি ইয়াং ঝিজুম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এসময় মন্ত্রণালয় থেকে অনলাইনে সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com