বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫০ বছরের ইতিহাসে দ্রুত ঘুরছে পৃথিবী, আতঙ্কে বিজ্ঞানীরা

পৃথিবী তার অক্ষের ওপর ২৪ ঘণ্টায় একবার আবর্তন করে যা সবারই কমবেশি জানা। তবে ২০২০ সালের জুন থেকে এখন পর্যন্ত নিজ অক্ষের ওপর দ্রুত গতিতে ছুটে চলেছে পৃথিবী। এ কারণে বদলে যাচ্ছে পৃথিবীর সমস্ত দেশের সময়।

নিজ নিজ জায়গায় থাকা অ্যাটোমিক ঘড়ির সময় পরিবর্তন করতে হবে বিজ্ঞানীদের। যুক্ত করতে হবে নেতিবাচক লিপ সেকেন্ড। এ পর্যন্ত ২৭ টি লিপ সেকেন্ড যুক্ত করা হয়েছে ১৯৭০ সাল থেকে।

ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্ট বলছে, গত বছরের জুন থেকে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করছে পৃথিবী। এ মুহূর্তে পৃথিবী ২৪ ঘণ্টার মধ্যে ০.৫ মিলি সেকেন্ডের কম সময় নিয়ে ঘুরছে যার ফলে আমাদের ২৪ ঘণ্টা থেকে ০.৫ মিলি সেকেন্ড কমে গেছে।

২৪ ঘণ্টায় ৮৬,৪০০ সেকেন্ড হয়। গত বছরের জুন থেকে এই ৮৬,৪০০ সেকেন্ড থেকে কমেছে ০.৫ মিলি সেকেন্ড। ১৯ জুলাই ২০২০ দিনটি ২৪ ঘণ্টার থেকে ১.৪৬০২ মিলি সেকেন্ড কম ছিল।

এদিকে, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট পিটার হুইবারলিও স্বীকার করে নিয়েছেন যে, নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে একবার পাক খাচ্ছে পৃথিবী। গত ৫০ বছরে প্রথমবার ঘটছে এমন পৃথিবীর এমন পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com