সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

রাজধানীতে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ ৫জন আটক

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর রামপুরা থানাধীন চৌধুরীপাড়ার লোহার গেট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের আটক করা হয়।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) ইমরান খান বাসসকে জানান, প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com