সোমবার, ০৬ Jul ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ক্যাম্প শুরুর আগেই অনুশীলনে সাকিব

বৃহস্পতিবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে রানিং ও ব্যাট হাতে কিছুক্ষণ ড্রিল করে জিমে ফিটনেস সেশন সারেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার। ক্যাম্প সামনে রেখে অনেক ক্রিকেটারই মিরপুরে আসছেন। তাদের সঙ্গে যোগ হলেন তিনিও। ঝাঁকড়া চুল ছেঁটে ফেলায় আগের সাকিবকেই দেখা যায় মাঠে।

২০ জানুয়ারি মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজে দুটি টেস্ট রয়েছে। বিসিবি এরইমধ্যে দুই সংস্করণের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে। ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে ২৪ ও টেস্টে ২০ ক্রিকেটারকে।

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে গেল বছরের মার্চের আর মাঠে নামা হয়নি টাইগারদের। সাকিবের অপেক্ষা আরও বেশি সময়ের। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগকে না জানানোয় একবছর সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করেছিল আইসিসি।গত বছরের অক্টোবরে শেষ হয় শাস্তির মেয়াদ। নভেম্বরে ঘরোয়া আসর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় স্পিনিং অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com