বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়

পারর্ফমেন্স বুস্টার সফটওয়্যার

থার্ড পার্টি অনেক সফটওয়্যার আছে যেগুলো উইন্ডোজ ১০-এর গতি বৃদ্ধি করে এবং জঞ্জাল পরিষ্কার করে। এ রকম অনেক সফটওয়্যারের আড়ালে থাকতে পারে ম্যালওয়্যার। চাইলে আইলো সিস্টেম মেকানিক সফটওয়্যারটি নামাতে পারেন। অথেন্টিক সফটওয়্যারটি কিনতে খরচ হবে ৪০ ডলার।

আন-ইনস্টল

কম্পিউটারে যে অ্যাপগুলো ইনস্টলড আছে সেগুলোও অনেক জায়গা দখল করে রাখে। এতে পিসি ওপেন হতে সময় বেশি লাগে। র‍্যামের ওপরেও চাপ পরে। তাই অপ্রোয়জনীয় অ্যাপগুলো আন-ইনস্টল করতে হবে। প্রথমে Windows logo Start button এ রাইট ক্লিক করতে হবে। এরপর Apps and Features এ ক্লিক করলে ইনস্টলড অ্যাপের লিস্ট পাওয়া যাবে। সেখানে অ্যাপের নামের ওপর ক্লিক করলেই আনইনস্টলের অপশন পাওয়া যাবে। এ ছাড়া Control Panel অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ডিলেট করা যাবে।

স্টার্টআপ প্রোসেস

পিসি স্টার্ট করা মাত্র অনেক প্রোগ্রাম চালু হয়ে যায়। এগুলো বন্ধ করতে টাস্ক ম্যানেজার চালু করতে হবে। Ctrl-Shift-Esc চাপলেই প্রোগ্রামটি চালু হবে। এরপর Startup column সেকশনে ক্লিক করতে হবে। এতে থাকা প্রোগ্রাম লিস্টের ওপর রাইট ক্লিক করলে disabled অপশনটি আসবে। এতে ক্লিক করলেই প্রোগ্রামটি আর পিসি চালু করার সময় হাজির হবে না।

ডিস্ক খালি করা

ডিস্ক অনেক অপ্রয়োজনীয় ফাইল, অফলাইন ওয়েব পেজ ও ইনস্টলার ফাইল থাকে। এগুলো ডিলেট করতে Start menu-তে গিয়ে Disk Cleanup টাইপ করতে হবে। এই প্রোগ্রামের মাধ্যমে পিসিতে থাকা ৪টি ড্রাইভই একে একে বেছে নিয়ে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করা যাবে।

এসএসডি ইনস্টল

সলিড স্টেট ড্রাইভ পিসিতে যুক্ত করলে তা পিসির গতি অনেক বাড়িয়ে দেয়। পুরনো পিসির গতি বাড়াতে অনেকেই আলাদাভাবে এসএসডি কার্ড কেনেন। এসএসডি কার্ড যুক্ত পিসিতে অ্যাডোবি ফটোশপের মতো সফটওয়্যারও লোড হয় দ্রুত গতিতে। ধারণক্ষমতা ভেদে এসএসডি কার্ডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ভাইরাস চেক

ম্যালওয়্যার ঠেকাতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে বিল্ট-ইন ডিফেন্ডার থাকে। থার্ড পার্টি অ্যাপ নামিয়েও ভাইরাস আছে কিনা তা জানা যায়। এমনই একটি থার্ড পার্টি অ্যাপ হলো ম্যালওয়্যারবিটস অ্যান্টি-ম্যালওয়্যার। এটা ফ্রিতেই অ্যান্টি-ম্যালওয়্যার প্রোটেকশন দেবে।

টিপস অ্যান্ড নোটিফিকেশন বন্ধ করা

অসংখ্য অ্যাপ ইনস্টল করা মানেই অগণিতবার নোটিফিকেশন পাওয়া। নোটিফিকেশনগুলো বন্ধ রাখতে Settings অ্যাপে ক্লিক করতে হবে। এরপর সার্চ বারে গিয়ে Choose which apps show notifications লিখে টাইপ করতে হবে। এরপর স্ক্রল করে দেখা যাবে কোন কোন অ্যাপ নোটিফিকেশন পাঠায়। নোটিফিকেশন অফ করতে অ্যাপের পাশে থাকা টগল বাটনটি বন্ধ করতে হবে। এতে অসময়ে যখন তখন আর নোটিফিকেশন আসবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com