সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সারাক্ষণ খাই খাই ভাব, ফুচকা, পিৎজা, ভাজাভুজি কিছুই বাদ দিচ্ছেন না অনুষ্কা

আশ মিটিয়ে খাচ্ছেন অনুষ্কা। যা ইচ্ছে হচ্ছে তা-ই। ভাজাভুজি, মশলাদার খাবার বাদ দিচ্ছেন না কিছুই।

গর্ভাবস্থার এই পর্যায়ে খিদে বেশি হচ্ছে অভিনেত্রীর।তার ওপর টক-ঝাল-নোনতা খাবার দেখলে খাবার ইচ্ছে বেড়ে হচ্ছে দ্বিগুণ।শুক্রবার তো বাড়িতেই ফুচকার ডালা সাজিয়ে বসেছিলেন। টক জল, বুন্দি, চাটনি—বাদ ছিল না কিছুই। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘গো বিগ অ্যাট হোম’। অর্থাৎ বাড়িতেই এই সব বানিয়ে ফুচকা খাওয়ার তীব্র ইচ্ছে পূরণ করেছেন।এরপর শনিবার অনুষ্কা খেয়েছেন পিৎজা। ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে কোলে প্লেট নিয়ে তার উপর রেখেছেন পিৎজার বিশাল একখানা টুকরো। পাশেই আরও দু’টি বাক্সে রাখা আরও পিৎজা। এ বার অনুষ্কার ক্যাপশন, ‘গো বিগ অর গো হোম।’ সোজা কথায় বেশি খাও নয়তো বাড়ি যাও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com