সোমবার, ০৬ Jul ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
মঙ্গলবার বেলা ১২টার দিকে শুরু হয় এই উচ্ছেদ কার্যক্রম। শুরুতেই দখলমুক্ত করা হয় বেতার ভবনের সামনের রাস্তা থেকে শিশু মেলা পর্যন্ত রাস্তার ফুটপাত। ভেঙ্গে দেয়া হয় পঙ্গু ও শিশু হাসপাতালের সামনে গড়ে উঠা অবৈধ ওষুধের দোকান। ঘোষণা ছাড়া উচ্ছেদ করায় ক্ষোভ জানান দোকানিরা।
উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে শেরে বাংলা নগর আওয়ামী লীগের একটি ইউনিট কার্যালয়ও।
অভিযানে নেতৃত্ব দেয়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম জানান, ফুটপাতে দোকান থাকায় জনসাধারণকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল দীর্ঘদিন।
পর্যায়ক্রমে সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলেও জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।