বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নতুন বছরে সিম্ফনির নতুন চমক

দেশিয় মোবাইল ফোন প্রতিষ্ঠান সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো ৪জিবি র‍্যাম ৬৪জিবি রম সমৃদ্ধ ৫০০০ মিলি এ্যাম্পিয়ার বড় ব্যাটারির নতুন ফোন ‘সিম্ফনি জেড৩০ প্রো’। স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত।

“লিভ লাইক এ প্রো” স্লোগানের এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এ্যান্ড্রোয়েড ১০.০। ২০:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫২ ইঞ্চ ২.৫ডি ইনসেল ভি নচ ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬০০। ১.৮ গিগাহার্জ এর পাওয়ারফুল এবং পাওয়ার এফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ও মিডিয়াটেক এর প্রিমিয়াম কোয়ালিটির চিপসেট হ্যালিও এ২৫ এর সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি পাওয়ার ভিআর জিই৮৩২০।

স্মার্টফোনটির ব্যাক সাইডে আছে তিনটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরার সাথে ২ মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং ৫ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এ্যাংগেল আর ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা যার এ্যাপারচার ২.০।

স্পেশাল ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার হিসেবে আছে “প্যারেন্টাল লক এবং গুগল এ্যাসিসটেন্স বাটন”। সিম্ফনির এই ফ্ল্যাগশিপ ফোনটি ইন্ডিগো ব্লু, পার্শিয়ান ব্লু এবং এ্যামাজন গ্রীন কালারে পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৮৯০ টাকায়।

এছাড়াও এই স্মার্টফোনটির সাথে থাকছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেল অফার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com