রবিবার, ০৫ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

‘ছোট’ জামাকাপড় পরায় তরুণীকে বিমানে উঠতে বাধা!

এমন ঘটনার শিকার তরুণীর নাম ক্যাথরিন বাম্পটন। অ্যাডিলেড থেকে গোল্ড কোস্ট যাওয়ার জন্য ভার্জিন অস্ট্রেলিয়ার বিমান সংস্থার একটি টিকিট কেটেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানে ওঠার সময়ই বাধাপ্রাপ্ত হন রিনি। বিমানসেবিকারা তাকে জানান, বিমানচালকের ক্যাথরিনের ছোট পোশাকে আপত্তি রয়েছে। তাই তিনি যেন নিজের পোশাক বদলে তবেই বিমানে চড়েন। গোটা ঘটনায় রীতিমতো অবাক হন ওই তরুণী।

পরবর্তীতে অজি সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে গোটা বিষয়টি প্রসঙ্গে জানান ক্যাথরিন। তিনি বলেন, যাত্রীদের সামনেই আমাকে পোশাক পরিবর্তনের কথা বলেন বিমানসেবিকা, যা আমাকে বিড়াম্বনায় ফেলে দেয়। আমাকে বলা হয়, এই পোশাকে শরীরের অনেকটা অংশ দেখা যাচ্ছে, যা বিমানচালকের পছন্দ নয়। ওই সময় সবাই আমাকেই দেখছিল, যা খুবই অস্বস্তিজনক ছিল।

এরপরই একটি জ্যাকেট পরে ফেলেন ক্যাথরিন। তারপরই বিমানে চড়ার অনুমতি পান। এই ঘটনা জানতে পেরে অবাক ভার্জিন অস্ট্রেলিয়া নামে ওই বিমান সংস্থার কর্মকর্তারা। তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। সংস্থাটির এক মুখপাত্র জানান, ভার্জিন অস্ট্রেলিয়া এ দেশের জনপ্রিয়তম এয়ারলাইন্স। আমরা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়ে যথেষ্ট খেয়াল রাখি। ওই তরুণী সরকারিভাবে এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ জানাননি। তবে আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com