সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বিমানবন্দরের সামনে বাসচাপায় নিহত বাইকআরোহী স্বামী-স্ত্রী

আজ ১৮ জানুয়ারি, সোমবার সকালে বিমানবন্দরের সামনের পদ্মা ওয়েল গেটের কাছেই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর যাত্রীবাহী ওই বাসটি জব্দ করে পুলিশ। তবে সুযোগ বুঝে আগেই চালক পালিয়ে গেছে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com