রবিবার, ০৫ Jul ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮০১.৭২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৩৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ৪.৪৩ পয়েন্ট কমে দাড়িয়েছে যথাক্রমে ১২৯৩.৯৬ পয়েন্টে, ২১৯৫.০২ পয়েন্টে এবং ১২৬০.০৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির বা ১৭.৪১ শতাংশের, শেয়ার দর কমেছে ২২২টির বা ৬২.৩৫ শতাংশের এবং ৭২টির বা ২০.২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮.৪৩ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৩টির দর বেড়েছে, কমেছে ১৬২টির আর ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৬৫ কোটি ২৮ লাখ টাকা বা ৩৬.২৮ শতাংশ কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ টাকার।