সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৭টি ফেরি

ঘন কুয়াশার কারণে দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে৷ সোমবার দিবাগত রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

এতে মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকা পড়ে। সে সাথে শিমুলিয়াঘাটে ৩টি ফেরি ও বাংলাবাজার ঘাটে ৩টি ফেরি নোঙর করে রাখা আছে। ফেরি বন্ধ থাকায় এপার উপার মিলে প্রায় ৬ শতাধিক ছোট বড় গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে। এতে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার (মেরিন) আহমেদ আলী জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে কুয়াশার আকার অতিমাত্রায় ধারণ করে। যার ফলে নিকটে থাকা কিছুই দেখা যাচ্ছিলো না। তাই দুর্ঘটনা এড়াতে দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৭টি ফেরি আটকা পড়ে আছে।

তিনি বলেন, দুই পাড়ে আরও ৬টি ফেরি নোঙর করা রয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজটের দীর্ঘ সারি পড়েছে। তবে কুয়াশা কেটে গেলে আবার স্বাভাবিক হবে ফেরি চলাচল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com