সোমবার, ০৬ Jul ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সাঈদ খোকনের বিরুদ্ধে করা দুই মামলার ১টি খারিজ, ১টি প্রত্যাহার

সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্যাট আদালতে এই আদেশ দেয়া হয়। এর আগে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনে বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে আবেদন করেন বাদী অ্যাডভোকেট সারওয়ার আলম। সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মানহানির দুই মামলার আদেশ দেয়ার জন্য আজ দিন ধার্য ছিলো।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের-ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ১১ই জানুয়ারি মামলা দুটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com