সোমবার, ০৬ Jul ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ঢাকাসহ সারা দেশে বৃহস্পতিবার গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এতে শীত কিছুটা বাড়তে পারে। শুক্রবার থেকে মৃদু শৈতপ্রবাহও বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা।
আগে থেকেই পূ্র্বাভাস ছিল, জানুয়ারির মাঝামাঝিতে শীত বাড়বে, বৃষ্টিও হবে। বুধবার সকাল থেকেই ঢাকায় মেঘাচ্ছন্ন আকাশ, সাথে বৃষ্টির দেখাও পাওয়া গেল।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃস্পতিবার পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। তবে এটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এতে খুব বেশি শীত বাড়বে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলছেন, বৃহস্পতিবারও এমন বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টির পর শুক্রবার থেকে কয়েকদিন শীতের অনুভূতিও বাড়বে।
উত্তর জনপদে পৌষের শেষে ও মাঘের শুরুতে সপ্তাহখানেক টানা শৈত্য প্রবাহ ছিল। বুধবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তাপমাত্রা বেড়েছে অনেক এলাকায়। তাতে মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে।
বুধবার সীতাকুণ্ডে দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসি
শুক্রবার থেকে ফের দিন-রাতের তাপমাত্রা কমার আভাস দিয়ে তিনি বলেন, দুই-তিন দিন পর শীত তো বাড়বেই। শুষ্ক আবহাওয়ায় ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেশ কয়েক দিন থাকতে পারে।
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।