সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ রাখার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।  এর আগে বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়ে কয়েকটি ফেরি।রাত থেকে ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ে কয়েকশ যানবাহন।ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হয়েছে। এখন ধীরে ধীরে আটক পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com