সোমবার, ০৬ Jul ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করার পর শনিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপকারভোগীদের কাছে ঘর এবং জমি প্রদান করেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তারসহ মাঠ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
সাবেক দুইবারের সাংসদ এনামুল হক জজ মিয়া বলেন, মাননীয় প্রদানমন্ত্রী শেখ হাসিনা ও বাবেল গোলন্দাজে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করি আল্লাহ উনাদের মঙ্গল করুন। আমি জীবন সায়াহ্নে এসে সর্বস্বান্ত হয়েছি। মাথাগোঁজার কোন ঠাঁই ছিল না। ভাড়া করা বাসায় স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে দিনাতিপাত করছিলাম। প্রধানমন্ত্রী আমার মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। সাত আট বছরের ছোট্ট একটা ছেলে আছে আমার। শেষ বয়সে এসে ছেলেটার একটা ঠিকানা হলো। আমি এখন শান্তিতে মরতে পারবো।