সোমবার, ০৬ Jul ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

ভাঙনের হুমকিতে পর্যটন সংশ্লিষ্ট নানা স্থাপনাসহ কক্সবাজার শহর

হুমকির মুখে পর্যটন সংশ্লিষ্ট নানা স্থাপনাসহ শহরটিও।  জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে এ ভাঙন- বলছেন পরিবেশবাদীরা। এদিকে ভাঙন ঠেকাতে ‘পরিবেশ ও পর্যটন বান্ধব প্রতিরক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত বিভিন্ন পয়েন্টেই মূলত পর্যটক সমাগম ঘটে। প্রতিদিনই এসব পয়েন্টে ভিড় করেন অসংখ্য পর্যটক।  সৈকতের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন।

জোয়ার-ভাটায় প্রতিনিয়ত ঢেউয়ের আঘাতে বিলীন হচ্ছে ঝাউগাছসহ বালিয়াড়ির সৈকত।

স্থানীয়দের অভিযোগ- সরকারি দপ্তরের সংশ্লিষ্টরা- জিও ব্যাগ ফেলে- ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও তা সৈকতকে রক্ষা করতে পারছে না।

পরিবেশবাদীরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে সৈকতের এই ভাঙন। তাদের দাবি, হুমকি প্রতিরোধে পরিবেশ ও পর্যটনবান্ধব টেকসই পরিকল্পনার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com