সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
আজ সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে এ সংক্রান্ত বিষয়ে প্রভোস্ট কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানা গেছে। একইসাথে হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও মেরামতের কাজ চলছে বলেও জানিয়েছে বিভিন্ন সূত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ডিবিসির সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই হলগুলো খোলা হবে। তবে শিক্ষার্থীদের বজায় রাখতে হবে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি।
তারা আরো জানান, যারা শুধুমাত্র হলের বৈধ শিক্ষার্থী, তারাই হলে উঠতে ও থাকতে পারবেন। আর কেউ অবৈধভাবে হলে থাকার সুযোগ পাবেন না। শুরুতে যাদের পরীক্ষা থাকবে, তাদেরকে এবং পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর বিষয়েও নির্দেশনা আসতে পারে বলে জানান তিনি।