সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

লন্ডন থেকে সিলেটে আসা ২৮ প্রবাসী করোনা পজিটিভ

গত ২১ জানুয়ারি লন্ডন থেকে বিমানের বিজি ২০২ ফ্লাইটযোগে ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

চার দিন কোয়ারেন্টাইনে থাকার পর গত ২৪ জানুয়ারি সব যাত্রীর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। করোনা টেস্টে ২৮ জন যাত্রীর পজিটিভ শনাক্ত হয়। যাত্রীদের মধ্যে ১৫ জন হোটেল নুরজাহানে, ৫ জন ব্রিটানিয়ায়, ৪ জন হলিগেইটে, ৩ জন লা রোজে এবং হলিসাইডে একজন ছিলেন। তাদেরকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com