সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
আগামী জুনের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারির কারণে মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজ কিছুটা ব্যাহত হয়েছে। কাজের অগ্রগতি কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি। অন্য সময় রাত-দিন কাজ হলেও করোনাভাইরাসের কারণে রাতে কাজ বন্ধ ছিল। এ সময় কিছু বিদেশি প্রকৌশলী ও পরামর্শক এবং দেশীয় এক হাজার শ্রমিক চলে যাওয়ায় কাজের গতি কমে যায়।