সোমবার, ০৬ Jul ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
রাজস্ব আয়ের তথ্য তুলে ধরে এনবিআর চেয়ারম্যান জানান, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। আহরণ হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা কম। আহরণ প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১০ শতাংশ
এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে লকডাউন শুরু হলে অনেক অফিসের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু কাস্টমসের কার্যক্রম এক দিনের জন্যও বন্ধ ছিল না। সে জন্য পণ্য সরবরাহজনিত কারণে উত্পাদন ব্যাহত হওয়া বা পণ্য সরবরাহজনিত কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামবৃদ্ধির ঘটনা ঘটেনি।
অনুষ্ঠানে জানানো হয়, করোনার কারণে এবার কাস্টমস দিবস উপলক্ষ্যে আড়ম্বপূর্ণ অনুষ্ঠান হবে না। করোনার কারণে এবার সীমিত পরিসরে জনসমাগম এড়িয়ে দিবসের প্রচার-প্রচারণা চালানোর মাধ্যমে দিবস পালন করা হবে।