সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

আজ মঙ্গলবার ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২১’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ কে সামনে রেখে সরকার দূরদর্শী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে দেশে নিরাপদ বাণিজ্য পরিবেশ নিশ্চিতকরণ খুব জরুরি। বাংলাদেশ কাস্টমস এ লক্ষ্যে আমদানি-রফতানি পণ্যের দ্রুত শুল্কায়ন ও খালাসের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশ্বস্ত করদাতাদের দ্রুত সেবা প্রদান, আমদানি-রপ্তানি সরলীকরণ, কন্টেইনার/কার্গো স্ক্যানিং, বাণিজ্য ও ট্যারিফ উদারীকরণসহ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ), ডাটা এনালাইসিস এবং আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে চোরাচালান এবং জাল জালিয়াতি প্রতিরোধসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com