সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
দ্বিতীয় দিনে ঢাকার পাঁচটি হাসপাতালে আরো ৫৪১ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চারটি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চারটি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চারটি এবং কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একটি বুথে টিকা দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এসব হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার প্রয়োগ শুরু হয়।
পাঁচটি হাসপাতালে ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার লক্ষ্য ধরে সকালে কাজ শুরু হলেও শেষ পর্যন্ত টিকা নেন ৫৪১ জন।
এদিন সাধারণ মানুষকে কভিড-১৯-এর ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব-অপপ্রচার প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।