সোমবার, ০৬ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টের এক আইনজীবী। নোটিশ প্রদানকারী আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।নোটিশপ্রাপ্তির সাতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচারে অনুরোধ করা হয়েছে। এবং ৩০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ডিজিটাল শিক্ষা কনটেন্ট তৈরির পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে। অন্যথায় রিট দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।