সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
কুষ্টিয়া ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায় পৌঁছে গেছে করোনার টিকা। এছাড়া সারাদেশে পৌঁছানো হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা।
গতকাল বৃহস্পতিবার রাত থেকে গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউিটিক্যালসের সংরক্ষণাগার থেকে বিশেষ ফ্রিজিং ভ্যানে করে এসব টিকা দেশের ৩৪টি জেলার উদ্দেশে পাঠানো হয়।
টিকাগুলো সেসব জেলার সিভিল সার্জন গ্রহণ করে সেখানকার কার্যালয়ে সংরক্ষণ করছে। ৭ই ফেব্রুয়ারি সারাদেশে একযোগে শুরু হবে করোনার টিকাদান কর্মসূচি।