রবিবার, ০৫ Jul ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
আনোয়ার হোসেনকে উদ্ধারে প্রায় একমাস চেষ্টার পর শেষ পর্যন্ত তার লাশটি উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় স্থানীয় আসিফ ও মিয়ানমারের নাগরিক আনছার নামের আনোয়ারের দুজন কর্মচারীকে আটক করে পুলিশ।
আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে। তিনি উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসাও করতেন।
জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর বিকালে ব্যাবসায়িক কাজে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগর পাড়ায় তার নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে রাত ৮টার দিকে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোট ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।