বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫৫ বছরের কম বয়সী সাধারণ মানুষ টিকা পাবেন না : প্রতিমন্ত্রী

অনলাইনে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চালানো হচ্ছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘৫৫ বছরের নিচের সাধারণ কোনো মানুষকে আপাতত এই ভ্যাকসিন দেওয়া হবে না। তবে যারা সম্মুখসারির যোদ্ধা অর্থাৎ যারা স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে ভ্যাকসিন গ্রহণ করবেন। এবং তাদের ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই।’

জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘বিশ্বের অনেক দেশ যখন ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, তখন কিন্তু বাংলাদেশে ভ্যাকসিন চলে এসেছে। এবং কার্যক্রম শুরুও হয়ে গেছে, যেটা ট্রায়াল বেসিস। আমরা এই পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেমে এনেছি। কারণ এই ভ্যাকসিন কবে কে গ্রহণ করছেন, কবে দ্বিতীয় ডোজ পাচ্ছেন এবং যাদের দুটো ডোজ কমপ্লিট হলো তারা যেন এইড সার্টিফিকেটটি পেতে পারে। তাদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা অন্য যেকোনো স্বাস্থ্যগত পরীক্ষার ক্ষেত্রে এই ভ্যাকসিন কারা কারা গ্রহণ করেছেন, কারা কারা করেননি সেই তথ্য-উপাত্ত কিন্তু দরকার হবে ডিজিটালি সংরক্ষণ করার জন্য। সেই কারণেই shurokkha.gov.bd এই ডিজিটালি সিস্টেমটি আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা তৈরি করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com