রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের তিনদিন পর জিসান নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ দুপুরে জিসানের বাড়ির কয়েক গজ দূরে অবস্থিত একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার হয়। শিশু জিসান মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার সকালে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করতে বের হয়েছিল শিশু জিসান। এরপর থেকে পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করতে থাকে।