রবিবার, ০৫ Jul ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসীদের নিকট অস্ত্র সরবরাহের খবর পেয়ে সোমবার (১ল ফেব্রুয়ারি) বিকালের দিকে ওমরখাল ব্রিজ এলাকায় অভিযানে যায় কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০-১২জন রোহিঙ্গা সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুইটি অবৈধ অস্ত্রভর্তি বস্তাসহ ২৬নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগানের ব্লক-এ-৩ এর বাসিন্দা মৃত আমির হোসেনের পুত্র সৈয়দ হোসেন (৫৫) এবং মোছনী রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের পুত্র বদি আলম (২০) কে আটক করা হয়।